বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

প্রথম মানব ও প্রথম রাসুল

সকল আব্রাহামীয় ধর্মের ঐশ্বিক গ্রন্থ মোতাবেক আদম ঈশ্বর কর্তৃক সৃষ্ট প্রথম মানব। কোরানের বর্ননা থেকে জানা যায়, আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে তাঁর প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন তখন ফেরেশতারা বলল,
“আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি?” তখন আল্লাহ বলেন “নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জান না।” [১]
আব্রাহামীয় ধর্মের বিভিন্ন গ্রন্থ অনুসারে ঈশ্বর তাঁকে খরখরে মাটি থেকে সৃষ্টি করেন। তারপর তাঁর দেহে প্রাণ সঞ্চার করা হয়। হাওয়াকে সৃষ্টি করা হয় আদমের পাঁজর থেকে। সৃষ্টির পর তাঁদের আবাস হয় (जन्नत) বেহেশত বা স্বর্গ। মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা তাই ঈশ্বর দেবদূত বা ফেরেশতাকুলকে আদেশ করেন আদমকে সিজদা করার জন্য। ইবলিশ ব্যতীত সকল ফেরেশতা এই আদেশ প্রতিপালন করেন।
কুরআনে বলা হয়েছে,
“আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব।” (সুরা বাক্বারাহ, আয়াত: ৩০)
কুরআনে আদম-এর নাম ২৫টি আয়াতে ২৫ বার উল্লেখ করা হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন] সূরা বাক্বারাহ, সুরা আ-রাফ, সুরা ইসরা, সুরা কাহ্ফ এবং সুরা ত্ব-হাতে তাঁর নাম, গুনাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে। সূরা হিজর ও ছোয়াদে শুধু গুণাবলী এবং সূরা আল ইমরান, সুরা মায়েদাহ এবং সুরা ইয়াছীনে আনুসঙ্গিক রুপে শুধু নামের উল্লেখ আছে।
আবূ হূরায়রা থেকে বর্ণিত যে, মুহাম্মদ বলেন, আল্লাহ আদমকে সৃষ্টিকালে তার উচ্চতা ছিল ৬০ কিউবিট। এবং মানুষ বেহেশতে প্রবেশকালে আদমের আকার লাভ করবে।[২]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন